অ্যান্ড্রয়েড পাবলিক বেটা উন্মোচিত

১১ জুন, ২০২০ ০২:২৩  
একাধিকবার বিলম্ব করার পর অবশেষে গুগল অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বেটা সংস্করণ উন্মোচন করেছে। যাদের পিক্সেল টু অথবা পরবর্তী মডেলের ফোন আছে তারা কোম্পানির এই বেটা প্রোগ্রাম ইনস্টল করতে পারবেন। খবর এনগ্যাজেট। ব্যবহারকারীদের মনে রাখতে হবে বেটা সংস্করণ স্ট্যাবল নয় এবং অনেক ত্রুটি থাকতে পারে। ফলে যদি আপনার নতুন ফিচার পরীক্ষা করার ইচ্ছা না থাকে তাহলে আপাতভাবে অপেক্ষা করাই ভালো। ৩ জুন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বেটা উন্মোচনের কথা ছিলো। তবে যুক্তরাষ্ট্রে চলমান প্রতিবাদ ও বিক্ষোভে অনুষ্ঠানটি স্থগিত করে প্রযুক্তি জায়ান্টটি। এখনই উদযাপনের সময় নয় এমন মন্তব্য করে এটি স্থগিত করা হয়। ডিবিটেক/বিএমটি